সিলেট ডেস্ক :
সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে আজ বেলা ২টায় শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। বেলা ১১ টা থেকে সমাবেশ স্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে যুক্তি বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। তবে সমাবেশস্থলে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরই আধিক্য চোখে পড়েছে।
সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে আজ বেলা ২টায় শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা। বেলা ১১ টা থেকে সমাবেশ স্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে যুক্তি বিএনপিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। তবে সমাবেশস্থলে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরই আধিক্য চোখে পড়েছে।
সমাবেশস্থলে বেলা দেড়টার আগ পর্যন্ত মিছিলসহ যোগ দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী বলয়, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান বলয়, ফরহাদ চৌধুরী শামীম ও আবদুল আহাদ খান জামাল বলয়ের নেতাকর্মী। এর আগে আরোও বেশ কয়েকটি খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে এসে জড়ো। সমাবেশস্থলে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, জোহরের নামাজের পরপর সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দও তখন সমাবেশস্থলে এসে পৌঁছুবেন।
সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সিলেটে এসে পৌঁছান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, আমানউল্লাহ আমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব মোস্তফা আমিন।
আগে থেকেই সিলেটে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদী লুনা।
বুধবার ভোর ছয়টার ফ্লাইটে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
পরে সকাল সাড়ে ছয়টায় হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করেন তারা। এসময় তাদের সঙ্গে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতো সব হেভিওয়েট নেতাদের অংশগ্রহণে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে কী বার্তা আসে, তা নিয়ে রাজনীতি সচেতন মানুষদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: