শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

সোমবার, ১২ মার্চ, ২০১৮

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮

বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮

মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮

রবিবার, ২১ জানুয়ারি, ২০১৮

রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ :: এইচএসসি পাসে একাধিক পদে প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস এক্সিকিউটিভ—আউটলেট পদে ৩০ জনকে নিয়োগ দেবে।
যোগ্যতা :
-ন্যূনতম এইচএসসি
-বয়স সীমা ২০ থেকে ২৬ বছর
বেতন : আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে।
আবেদনের সময়সীমা : ১২ অক্টোবর, ২০১৭
আবেদন প্রক্রিয়া : অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সোমবার, ২১ আগস্ট, ২০১৭

 পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ২৫৩১ নিয়োগ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ২৫৩১ নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি :: ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’ স্লোগান নিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দেশের মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। এই কাজকে আরও সফলভাবে পরিচালনার জন্য দরকার কর্মী বাহিনীর। সম্প্রতি পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা পর্যায়ের কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন উপজেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির চারটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৯৭১ জন এবং সদর দপ্তর পর্যায়ে ১৬টি ক্যাটাগরিতে মোট ৫৬০ জন, সব মিলিয়ে মোট ২ হাজার ৫৩১ জন লোক নিয়োগ করবে বলে জানিয়েছে। জেলা পর্যায়ের পদগুলোয় সংশ্লিষ্ট জেলার কার্যালয়ের মাধ্যমে ইতিমধ্যে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে সদর দপ্তর পর্যায়ের পদগুলোয় আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। খুব শিগগির এই নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেলা পর্যায়ের পদগুলোয় শুধু সংশ্লিষ্ট জেলার উপজেলা বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন। তাই সংশ্লিষ্ট জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে খোঁজখবর নিয়ে নিজের এলাকায় থেকে সেবামূলক কাজ করার এ সুযোগ নিতে পারেন আপনিও। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার বলেন, ‘মাঠপর্যায়ের জনশূন্যতা ও জনবলসংকটের কারণে আমাদের কিছু সমস্যা হচ্ছে। কার্যক্রমের গতিশীলতা আনতেই আমরা এসব পদে লোক নিচ্ছি।’ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্যমতে, সাতটি বিভাগের ৬৪টি জেলায় পরিবার পরিকল্পনা সহকারী (পুরুষ/মহিলা) পদে ৪৯ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ) পদে ২২২ জন, পরিবার কল্যাণ সহকারী (মহিলা) পদে ১৫৬২ জন এবং আয়া (মহিলা) পদে ১৩৮ জনকে নিয়োগ করা হবে। পরিবার পরিকল্পনা সহকারী (পুরুষ/মহিলা) পদে আবেদনের জন্য প্রার্থীদের একটি দ্বিতীয় বিভাগসহ (কমপক্ষে জিপিএ-২) এইচএসসি বা সমমানের পাস হতে হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ) পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি উত্তীর্ণ হতে হবে। পরিবার কল্যাণ সহকারী (মহিলা) পদের প্রার্থীদের এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আয়া (মহিলা) পদের প্রার্থীরা অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করতে পারবেন। সব পদের প্রার্থীদের নির্ধারিত তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এসব পদে আবেদন করতে হলে আবেদনকারীকে সদস্যসচিব, জেলা তৃতীয় ও চতুর্থ শ্রেণি জনবল বাছাই/নিয়োগ কমিটি, সংশ্লিষ্ট জেলার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরাবর নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলি সংশ্লিষ্ট জেলার পরিবার পরিকল্পনা কার্যালয় ও পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়গুলোর মাধ্যমে প্রার্থীদের আবেদনকৃত আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পরিবার পরিকল্পনা সহকারী (পুরুষ/মহিলা) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ) পদের প্রার্থীদের একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। আর পরিবার কল্যাণ সহকারী (মহিলা) ও আয়া (মহিলা) পদের প্রার্থীদের ভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে ও মৌখিক পরীক্ষা ৩০ নম্বরে নেওয়া হবে। এসব পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে সূত্র জানায়। চূড়ান্তভাবে নির্বাচিত একজন পরিবার পরিকল্পনা সহকারী (পুরুষ/মহিলা) ৯ হাজার ৭০০ টাকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক (পুরুষ) ৯ হাজার ৩০০ টাকা, পরিবার কল্যাণ সহকারী (মহিলা) ৯ হাজার টাকা এবং আয়া (মহিলা) ৮ হাজার ২৫০ টাকা স্কেলে বেতন পাবেন।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ

চাকুরি নিয়োগ:: জনবল নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ দেবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরে জুনিয়র অপারেটর জিএসই পদেও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেশের স্বীকৃত যেকোনো প্রযুক্তি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিকস টেকনোলজি বিষয়ে চার বছরের ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি বা সমমানের কোনো পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ এবং ডিপ্লোমায় সিজিপিএ ২.৮ পেতে হবে। কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ারে দুই বছরের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আর জুনিয়র অপারেটর জিএসই পদের জন্য কমপক্ষে এসএসসি পাস বা সমমানের যোগ্যতা থাকতে হবে। সেই সঙ্গে লাগবে গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অপারেটর হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা।

বেতন
জুনিয়র অপারেটর জিএসইরা পাবেন ১৭ হাজার ৫০০ টাকা। আর ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পাবেন ২৫ হাজার ২০০ টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া
ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইনের মাধ্যমে এই ঠিকানায় আবেদন করা যাবে : www.biman-airlines.com

আর জুনিয়র অপারেটর জিএসইর প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্রসহ আবেদন করতে পারেন এই ঠিকানায় : ব্যবস্থাপক নিয়োগ, মানব সম্পদ উপবিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, প্রধান কার্যালয় ‘বলাকা’, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ
জুনিয়র অপারেটর জিএসই পদে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ইন্টারকম ও অপারেশনস কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট পদের প্রার্থীরা।

আরো বিস্তারিত জানতে দেখুন : www.biman-airlines.com