নিয়োগ বিজ্ঞপ্তি :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রতিমন্ত্রী তারানা হালিম কমিটির উপদেষ্টা এবং তথ্য সচিব কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন), তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার), ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (তগ), তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন), তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২ অধিশাখা), বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক), অভিনেতা এম এ আলমগীর, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী রওশন আরা রোজিনা, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেতা রিয়াজ আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী এবং সদস্য সচিব উপসচিব (চলচ্চিত্র)।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: