বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

নবীগঞ্জে চুরি-ডাকাতি বেড়েছে, জনমনে আতংক

সিলেট ডেস্ক : 
নবীগঞ্জ উপজেলা ও পৌর এলাকার বিভিন্নস্থানে অক্টোবর মাসের গত ২৩ দিনে একটি ডাকাতি ও ১০টি চুরির ঘটনা ঘটেছে । এতে করে জনমনে আতংক বিরাজ করছে । এঘটনায় পুলিশি টহল জোরদারের দাবী জানিয়েছেন সচেতন মহল।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৮ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা ও আক্রমপুরে নবীগঞ্জ শহরের স্বর্ণ ব্যবসায়ী দিলিপ বনিক ও স্বাধন দাশের বাড়িতে ঘরের উপরের ছাউনির টিন কেটে চুরি সংগঠিত হয় । সেসময় চোরেরা উভয় ঘর থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এলইডি টিভিসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র 
নিয়ে যায়। সেসময় বাসার লোকজন শারদীয় দুর্গাপুজার অনুষ্ঠানে বাহিরে ছিলেন বলে জানা গেছে।

১৭ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে নবীগঞ্জ শহরের ঘোষ মিষ্টান্ন ভান্ডারের সত্তাধিকারী তনয় কান্তি ঘোষ অনজনের পৌর এলাকার শিবপাশা বাসায় এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয় ।

এ সময় বাসার লোকজন শারদীয় দুর্গাপুজার অনুষ্ঠানে বাহিরে ছিলেন। চোরেরা ৪ ভরি স্বর্নালংকার, নগদ ৪৫ হাজার টাকাসহ অন্যান্য মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ১৫ অক্টোবর সোমবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামে এলন খাঁ’র বাড়িতে একদল সংঙ্ঘবদ্ধ চোর হানা দেয় । সেসময়  এলন খাঁ’র বাড়ির গোয়াল ঘর থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১টি গরু চুরি করে নিয়ে যায় ।

১৩ অক্টোবর শনিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাহরাইন প্রবাসী আলাউর আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। সেসময় ডাকাতদল কলাপসিবল গেইটের তালা ও পরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা মতিউর রহমানসহ পরিবারের লোকজনকে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা ২ ভরি ওজনের স্বর্ণালংকার ৪টি দামী মোবাইল ও অন্যান্য মালামালসহ অন্তত ৩লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে বাড়ীর লোকজন চিৎকার করলে ডাকাতদল বন্ধুক দিয়ে ২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

১৩ অক্টোবর শনিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামের টিকাদার সুমন আহমেদের বাড়িতে একদল সংঙ্ঘবদ্ধ চোর টিন কেটে ঘরে প্রবেশ করে । সেসময় চোরেরা নগদ ৭ হাজার টাকাসহ ঘরের আসবাপত্র নিয়ে যায়।(১২অক্টোবর শুক্রবার) গভীর রাতে নবীগঞ্জ শহরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। ওই দিন রাতে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোড এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে কপি হাউজের ভেন্টিলেটর ভেঙ্গে চোরেরা দোকানে প্রবেশ করে দামী জিনিসপত্রসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই কায়দায় একই এলাকায় জননী ভেরাইটিজ স্টোরে প্রবেশ করে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই রাতে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র জে.কে হাইস্কুল রোডে দাশ শিল্পালয় স্বর্ণের দোকানের উপরের টিনের চাল খুলে ভেতরে প্রবেশ করে ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও ৩০ ভরি রোপাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

১২ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের মহাসড়ক নিকটবর্তী সদরঘাট নতুন বাজারে রুমান আহমেদের একটি টং দোকানে একদল সংঙ্ঘবদ্ধ চোর হানা দেয়। সেসময় চোরেরা দোকানের ক্যাশ থেকে নগদ ৯-১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় ।

১২ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া গ্রামের বেদনা বেগমের বাড়িতে একদল সংঙ্ঘবদ্ধ চোর ঘরে প্রবেশ করে । সেসময় চোরেরা নগদ ৬ হাজার টাকাসহ ঘরের আসবাপত্র নিয়ে যায়।

শেয়ার করুন


0 comments: