সিলেট ডেস্ক :
বিপিএলে ষষ্ঠ আসরের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ড্রাফটে নিজেদের দল প্রায় গুছিয়ে নিয়েছে সিলেট সিক্সার্স।
বিপিএলে ষষ্ঠ আসরের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই ড্রাফটে নিজেদের দল প্রায় গুছিয়ে নিয়েছে সিলেট সিক্সার্স।
সিলেট সিক্সার্স এবার আগের আসরে দলে থাকা নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর ও লিটন কুমার দাশকে ধরে রেখেছে।
দলটি সরাসরি চুক্তি করেছে ডেভিড ওয়ার্নার ও সন্দ্বীপ লামিচানের সাথে।
এছাড়া ড্রাফট থেকে ১৫ জন ক্রিকেটারকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স। এরা হলেন- আফিফ হোসেন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, ইবাদত হোসেন, অলোক কাপালি, জাকির আলী, মেহেদী হাসান রানা, ফাবিয়ান আলেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন ও নিকোলাস পুরান।
বিপিএলে অংশগ্রহণের পর এবারই প্রথমবারের মতো সিলেটের অলোক কাপালি, নাবিল সামাদ, ইবাদত হোসেন, জাকির আলীকে দলে নিয়েছে সিলেট সিক্সার্স।
আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর।
এবার দেশি ১৮৭ ও বিদেশি ৩৬৬ খেলোয়াড় ড্রাফটে ছিলেন। ড্রাফট থেকে দল পেয়েছেন মোট ৮৭ খেলোয়াড়। এছাড়া রিটেইন এবং সরাসরি সাইনের মাধ্যমে আগে থেকেই দল নিশ্চিত করেন ৪২ খেলোয়াড়।
প্রতিটি দল স্কোয়াডে সর্বনিম্ন ১০ জন ও সর্বোচ্চ ১২ জন দেশি খেলোয়াড় নিতে পারবে। এছাড়া বিদেশি খেলোয়াড় নিতে পারবে সর্বোচ্চ ৯ জন। সব মিলিয়ে স্কোয়াডে খেলোয়াড় হবে ১৯ থেকে ২১ জনের। ম্যাচে বিদেশি খেলোয়াড় খেলতে পারবে সর্বোচ্চ ৪ জন ও সর্বনিম্ন ২ জন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: