সিলেট ডেস্ক :
আরও জানা যায়, দীর্ঘদিন যাবত এ এলাকায় আউশ মৌসুমে স্থানীয় ষাট্টা জাতের বীজ আবাদ করা হতো। এ জাতের আউশ ধানের ফলন খুবই কম হয়। প্রতি ৩৩ শতকে ফলন হয় মাত্র ৪ থেকে ৫ মণ। এ বছর উপজেলা কৃষি বিভাগ হতে আমাদের নতুন উচ্চ ফলনশীল জাত ব্রি. ধান-৪৮ ও ব্রি.ধান-৪৩ চাষের জন্য পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছেন। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বিভিন্ন সময়ে মাঠ পরিদর্শন করে পোকামাকড় দমনে পরামর্শ দিয়ে থাকেন। ইতোমধ্যে ধান কর্তন শুরু হয়েছে। ফলন হয়েছে ৩৩ শতকে ১৫ মণ। এলাকার অন্যান্য কৃষকরা এ জাতের ফলন দেখে আগাম বীজ নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন। এ ব্যাপারে শিবের বাজার এলাকার কৃষক শফিক মিয়া সাথে মঙ্গলবার সকালে আলাপ কালে তিনি জানান উপসহকারী কৃষি কর্মকর্তা এলাকায় এসে কৃষকদের মতবিনিময় সভায় নতুন জাতের ধানের কথা বলেন এবং আমাদের উদ্বুদ্ধ করেন। তারই ফলশ্রুতিতে এবার আমরা বেশি ফলন পেয়েছি। সামনের বছরে এ জাতের আউশ ধানের বেশি আবাদ করবো।সদর উপজেলা কৃষিবিদ কর্মকর্তা বলেন, শিবের বাজার এলাকায় পূর্বে কৃষকরা স্থানীয় আউশ ধানের আবাদ করত। এ বছর আমরা কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করে উচ্চ ফলনশীল নতুন ব্রি.ধান-৪৮ আবাদ করার পরামর্শ দেই এবং ১জন কৃষককে বীজ সরবরাহ করি। কৃষকরা আমাদের পরামর্শে উক্ত জাতের ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছে। তাদের এ ফলন দেখে এবং তুলনামূলক খরচ কম হওয়ায় এলাকার অন্যান্য কৃষক আগাম বীজ পাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। আগামি বছর প্রায় কিছুটা জমিতে এ ধানের আবাদ হবে বলে আশা করছি।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: