শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

সুন্দরীকে সকলের সামনেই বুড়ো আঙুল শাস্ত্রীর

খেলার খবর :  
এশিয়া কাপের সৌজন্যে রিজলা রেহান এখন রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন। দুবাইয়ে টুর্নামেন্ট চলাকালীন রিজলাকে গ্যালারিতে দেখা গিয়েছে। তাকে উত্তপ্ত হয় সোশ্যাল সাইট। এমনকী, ভারতের হেড কোচ রবি শাস্ত্রীরও নজর এড়ায়নি। তেমনটাই দাবি স্বয়ং সুন্দরীর।

ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেই রহস্যময়ী সুন্দরীর পরিচয় জানা গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন নিজের পরিচয়ও। ভারত-পাকিস্তান ম্যাচের দিন দেখা গিয়েছে শাস্ত্রী ইন্টারনেট সেনশেসন রিজলাকে ‘থাম্ব’ দেখাচ্ছেন। কিন্তু রিজলা নিজেও জানেন না, ভারতীয় দলের হেডকোচ তাকে চিনতে পেরেছেন কি না। নাকি তার ভক্তদের জন্যই শাস্ত্রী হাত দেখিয়েছেন ক্যামেরার সামনে।
সাক্ষাৎকারে রিজলাকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি দেখেছি রবি শাস্ত্রী আমাকে থাম্ব দেখিয়েছেন। যদিও এর পিছনের কারণ আমি জানি না। বেশ কয়েকজন প্লেয়ারও আমাকে দেখে হাত নাড়িয়েছেন। কিন্তু কোন প্লেয়াররা আমাকে দেখে হাত নাড়িয়েছেন সেটা আমার জানা নেই। আমিও ওদের দেখে হাত নাড়িয়েছি।’’ এমন সৌজন্যই তো দেখা যায় খেলার মাঠে।

শেয়ার করুন


0 comments: