নিউজ ডেস্ক :
ফেনীর সোনাগাজীতে অজ্ঞাত ব্যক্তি (৪৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) রাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের মদিনা বাজার নামক স্থানের আবুল হোসেন সারেং বাড়ীর নির্জন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সুত্র জানায়, ওই রাতে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারনা শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা অন্যত্র থেকে লাশ এই পুকুরে ফেলে গেছে। লাশের শরীরে কোনো কাপড় ছিলো না। তার পরিচয় জানা যায়নি।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: