খেলার খবর :
জিম্বাবুয়ের দেয়া ২৪৭ রানের জয়ের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইমরুল কায়েস ও লিটন দাসের ব্যাটে ভর করে বিনা উইকেটে দলীয় পঞ্চাশ রান পূর্ণ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৫০ রান।
প্রথম ওভারের চতুর্থ বলে এক বিপদ কেটে যায় লিটন দাসের উপর থেকে। জার্ভিসের বলে এলবি ডাবলিউ হয় লিটন। আম্পায়ার আঙুল তুলে দেন। কিন্তু লিটন দাস সতীর্থ ইমরুলের সাথে আলোচনা করে রিভিউ নেন। আর এতেই কেটে যায় বিপদ। লিটন২৮রান ,ইমরুলের ২১ রানে এগুচ্ছে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান। জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। ওপেনিংয়ে লিটন দাসের সাথে ব্যাট করছে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস।
এর আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রন জানায় টাইগার অধিনায়ক মাশরাফি। ব্রেন্ডন টেইলরের হাফসেঞ্চুরিতে ২৪৬ রান করে জিম্বাবুয়ে। টেইলর ৭৩ বলে ৭৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। তার ইনিংসে ৯টি চার ও ১টি ছয়ের মার ছিল । এছাড়া সিকান্দার রাজা ৪৯ ও শন উইলিয়ামস ৪৭ রান করে। টাইগার বোলারদের ভিতরে মোহাম্মদ সাইফুউদ্দিন ১০ ওভার বল করে ১টি মেইডেন নিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ ও মাহমুদ্দুল্লাহ ১টি করে উইকেট তুলে নেন।
গত ২১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৮ রানে। টাইগাররা যদি আজ জিততে পারে তাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিবেন। সুতরাং, সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১১টিতেই বাংলাদেশ জিতেছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:







0 comments: