অপরাধ ডেস্ক :
মৌলভীবাজার বিআরটিএ অফিস। যেখানে দালাল আর ঘুষ ছাড়া মেলে না কোন লাইসেন্স। যেন ঘুষ বাণিজ্য আর দালালদের দৌরাত্মে চলছে এই অফিসের কার্যক্রম। এই অফিসের এমই এক দালাল। যাকে ১০ হাজার টাকা দিলে মিলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার প্রশ্নপত্র। আর বড় অংকের টাকা দিলে ঘরে বসেই মিলবে লাইসেন্স।
মৌলভীবাজার বিআরটিএ অফিস। যেখানে দালাল আর ঘুষ ছাড়া মেলে না কোন লাইসেন্স। যেন ঘুষ বাণিজ্য আর দালালদের দৌরাত্মে চলছে এই অফিসের কার্যক্রম। এই অফিসের এমই এক দালাল। যাকে ১০ হাজার টাকা দিলে মিলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার প্রশ্নপত্র। আর বড় অংকের টাকা দিলে ঘরে বসেই মিলবে লাইসেন্স।
দালাল জনি মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা বাসিন্দা। গত সোমবার দুপুরে মৌলভীবাজার বিআরটিএ অফিসের সামন থেকে জনি নামের এক দালালকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
জনি বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। সে কখনও সাংবাদিক পরিচয় দিত। কখনও ফটোগ্রাফার। কখনও মন্ত্রীর সহকারী পরিচয় দিয়ে প্রতারণা করেছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া সে কয়েক বছর আগে টিভি চ্যানেলের নকল লোগো ব্যবহার করে সরকারী ও বেসরকারী অফিসসহ বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করেছে। এমন অভিযোগের নেই শেষ। শুধু বিআরটিএ অফিসে দালালী নয় সে এধরনের আরোও বহু প্রতারণায় অভিযুক্ত।
মৌলভীবাজার কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বিআরটিএ অফিসে লাইসেন্স করার জন্য গিয়েছিলাম। কিন্তু তারা কোন ধরণের সেবাই আমাকে দেন নি। পরে বাধ্য হয়ে অখানকার দালাল জনিকে ১৫ হাজার টাকা দিয়ে লাইসেন্স করতে হয়েছে”। এক ফটোগ্রাফার বলেন, “সে বহুরুপী প্রতারক। বিভিন্ন সময় বিভিন্ন রুপ নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে”।
মৌলভীবাজারের একজন সিনিয়র সাংবাদিক বলেন, “জনি অনেক সময় বিভিন্ন টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে অনেকের সাথে প্রতারণা করেছে। এমন অভিযোগের শেষ নেই। এছাড়া স্থানীয় একটি দৈনিক পত্রিকার পরিচয়পত্রও বিভিন্ন জায়গায় প্রদর্শন করত”।
জানা যায়, শুধু জনি নয়। বিআরটিএ কর্মকর্তাদের ম্যানেজ করে সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন দালাল কয়ছল উদ্দিন, রিপন মিয়া, আহাদ ওরফে মাষ্টার আহাদ, শুহা, মহসিন আহমদ বাবলু, সুন্দর আলী, জাহিদ, অজিত, মিন্টু, খোকন ও শিমুল সহ আরো অনেক দালাল।
মৌলভীবাজার মডেল থানার এসআই তাপস চন্দ্র রায় বলেন, “আটককৃত বিআরটিএ অফিসের দালাল জনিকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে। এর আগেও সে আটক হয়েছিল। ”
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, “আমি যোগদান করার পর থেকে অফিসে কোন দালাল নেই। আর জনি নামের দালাল আটকের বিষয়টি আমরা জানা নেই”।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: