শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক : 
গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালীন সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরোও প্রায় ২৩২ জন।
শুক্রবার (২৬ অক্টোবর) গাজা-ইসরায়েল সীমান্তে চলা বিক্ষোভে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভ করতে গাজা সীমান্তে প্রায় ১৬ হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিল। সেসময় তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গ্রেনেড, পেট্রোলবোমা ও পাথর ছুঁড়ছিল। এক পর্যায়ে বাধ্য হয়েই ইসরায়েলি সেনারা গুলি চালায়।
উল্লেখ্য, নিজেদের মাতৃভূমি ফিরে পাবার দাবিতে গত ৩০ মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে।

শেয়ার করুন


0 comments: