শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

বরিশালে তরুণীর আত্মহত্যা, বেঁধেছে রহস্যের জট

অপরাধ ডেস্ক : 
বরিশালের আগৈলঝাড়ায় নিপা সরকার (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আহত্মহত্যা করেছে। নিপা উপজেলার বাটরা গ্রামে বনমালি সরকারের মেয়ে।
শনিবার (২৭ অক্টোবর) অনুমানিক বেলা সাড়ে ১২টায় নিজ বসতঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে নিপা আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা জানিয়েছে। নিপার মা ঘরে এসে নিপা আড়ার সাথে ঝুলছে দেখে তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে নিপাকে আড়া থেকে নামিয়ে নেয়।
থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা ইনচার্জ মো. আফজাল হোসেন ও ওসি-তদন্ত নকিব হোসেন। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন


0 comments: