![]() |
| হুসাইন আল জাহিদ |
সিলেট নগরীতে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন।
নিহত হুসাইন আল জাহিদ (২২) নগরীর তেররতন এলাকায় আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।
ওসি বলেন, সন্ধ্যায় উপশহরের তিব্বিয়া কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”ওসি আরও বলেন, কী কারণে জাহিদ খুন হয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অভ্যন্তরীণ বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: