সিলেট ডেস্ক :
শ্রীমঙ্গল থানা এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গলের বিরাহীমপুর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব সদস্যরা।
শ্রীমঙ্গল থানা এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গলের বিরাহীমপুর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব সদস্যরা।
আটককৃত ব্যক্তি হচ্ছেন শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগানের মৃত কর্ণ রবিদাসের ছেলে মধূসূদন রবিদাস।
র্যাব এর মিডিয়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, অভিযানে তার কাছে ৬৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পাওয়া যায়।
তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: