সিলেটের ফেঞ্চুগঞ্জে এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক (৩৫) বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও-ভাটেরা সেকশনের মনিপুর চা বাগান এলাকার কাছে এ ঘটনা ঘটে।
ট্রেনে কাটার সত্যতা নিশ্চিত করে মাইজগাঁও রেলওয়ে সহকারি স্টেশন মাস্টার ইমাম হোসেন জানান, সিলেট জিআরপি থানাকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায় নি।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: