নিউজ ডেস্ক :
নরসিংদীর মাধবদী থেকে গ্রেপ্তারকৃত নব্য জেএমবির দুই সদস্য জঙ্গি কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) অতিরিক্ত চীফ জুডিসিয়াল শামীমা আক্তারের আদালতে বিকাল ৪টার দিকে তারা এ জবানবন্দি দেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ অক্টোবর রাত থেকে নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় বিল্লার মিয়ার বাড়ি ও মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ সহ দুইটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাবের প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে সোয়াত, র্যাব ও পুলিশ যৌথভাবে নরসিংদীর শেখেরচর বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় দুই জঙ্গি নিহত হয়।
এর পরের দিন ১৬ অক্টোবর মাধবদী নিলুফা ভিলা থেকে খাদিজা আক্তার মেঘনা (২৪) ও ইসরাত জাহার মৌসুমী ওরফে মৌ (২০) নামে দুই নব্য জেএমবি সদস্য আত্মসমর্পন করেন।
পরে তাদের নামে সন্ত্রাস দমন আইনে পৃথক দুইটি মামলা মামলা দায়ের করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের রিমান্ড শেষে বৃহস্পতিবার বিকেলে দুই নব্য জেএমবি অতিরিক্ত চীফ জুডিসিয়াল শামীমা আক্তারের আদালতে জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: