শনিবার, ১০ মার্চ, ২০১৮

৩৯তম জাতীয় বিজ্ঞান মেলায় জকিগঞ্জ উপজেলায় প্রথম জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়


সিলেট ডেস্ক : 
সকল জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে শতভাগ মেধা প্রদান করে নিজস্ব উদ্ভাবনে বিজ্ঞানের কারুকার্য প্রদর্শন করে প্রতিবারের ন্যায় এবারো সমগ্র উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করলো বৃহত্তর সিলেটের জকিগঞ্জ উপজেলার সর্বোবৃহৎ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা।

দুই দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বৃহস্তপতিবার জকিগঞ্জ কিন্ডার গার্টেনের ক্যাম্পাসে সমাপণি দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দীন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, জকিগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নাহিদুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী এম.এ.জি. বাবর, জকিগঞ্জ পুস্তক সমিতির সভাপতি মোঃ আব্দুল আহাদ, নারীনেত্রী মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না প্রমুখ। 

বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, সহকারী শিক্ষক-শিক্ষিকা- শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ অসংখ্য জনতার সরব ও প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ৩৯তম জাতীয় বিজ্ঞান মেলায় দ্বিতীয় স্থান অর্জন করে জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে জকিগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়। কলেজ শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে বারোহাল কলেজ, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজ ও ইছামতি ডিগ্রী কলেজ।

শেয়ার করুন


0 comments: