সিলেট ডেস্ক :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি হাজী আবুল হোসেন আকল মিয়া হত্যার প্রতিবাদে আধাবেলা হরতাল পালন করা হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি হাজী আবুল হোসেন আকল মিয়া হত্যার প্রতিবাদে আধাবেলা হরতাল পালন করা হয়েছে।
বুধবার সকাল থেকে এ হরতাল শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এর আগে গত সোমবার রাতে এক পরামর্শ সভায় হরতালের ঘোষণা দেয় সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল ঘোষণায় আজ সকাল থেকে শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান স্বেচ্ছায় বন্ধ রেখে হরতালে অংশগ্রহণ করেন ব্যবসায়ীরা। এছাড়াও রাস্তা-ঘাট একদম ফাঁকা হয়ে পড়ে। শহরের উপর দিয়ে কোনো ধরণের যান বাহন চলাচল করতে দেখা যায়নি।
এ হত্যাকাণ্ডের ২০ দিনে রহস্য উদ্ঘাটন না হওয়ায় এবং আসামিদের গ্রেফতারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রসেনা, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের লোকজন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বক্তরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য ও আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এর আগে পথসভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, সংগ্রাম কমিটির সভাপতি আঃ সালাম তালুকদার, সেক্রেটারী সিদ্দিকুর রহমান মাসুদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সেক্রেটারী বিদ্যুৎ পাল প্রমুখ।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: