নিউজ ডেস্ক :
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস ও সিএনজি (অটোরিক্সা) সংঘর্ষে সিএনজির চালকসহ দুই জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও একই গ্রামের বেলা মিযার ছেলে নুর আলী (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস আনার জন্য শায়েস্তাগঞ্জ যাবার পথে উপজেলার দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপ সিএনজি চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন, তবে বাসটি আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: