রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগে লিখিত পরীক্ষার সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা চলে।
আটক পরীক্ষার্থীরা হলেন বগুড়ার ওবায়দুর রহমান, যশোরের বাবলু রহমান, কুড়িগ্রামের আহসানুল কবীর, নড়াইলের আরিফ মলয় ও মাগুরার চঞ্চল কুমার।
বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
মোশাররফ হোসেন খান বলেন, ‘আমরা মেটাল ডিটেক্টর ব্যবহার করেছিলাম। পরীক্ষার সময় তাই এই পাঁচজনকে ধরা সম্ভব হয়েছে। এ অপরাধের জন্য তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যাংক পরীক্ষায় আজীবন নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে।’
আজকের পরীক্ষায় ৩২৮টি পদের বিপরীতে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:
0 comments: