প্রাকৃতিক দুর্যোগকে কারণ দেখিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখীর কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৩২৮টি পদের বিপরীতে চার হাজার চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেন।

লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: