শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

আ’লীগ নেতা ছয়েফ খানের পদবীধারী কে ঐ ব্যক্তি ?

সিলেট ডেস্ক : 
সিলেট মহানগর আওয়ামী লীগের ২৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ছয়েফ খানের দলীয় পদবী ব্যবহার করে বুলবুল চৌধুরী নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর জন-সভার পাস কার্ড নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মো.ছয়েফ খান ফেসবুকের নিজের ওয়ালে একটি পোস্টে বলেন,তিনি দীর্ঘদিন ধরে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি ২০০২ ইং সালে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ছিলেন। গত ৩০ জানুয়ারী ২০১৮ রোজ মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আগমন উপলক্ষ্যে প্রচার কাজে তিনি ব্যাস্ত ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে তিনি বলেন, কে বা কারা তার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদবী ব্যবহার করে হযরত বুরহান উদ্দিন(রহঃ) মাজারের পাস কার্ড নিয়ে নেয়। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। কিন্তু পাস কার্ডের কোন আশা না করে ঐ দিন (৩০) জানুয়ারী আলীয়া মাদ্ররাসা মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফলের লক্ষ্যে ২৭নং ওয়ার্ড থেকে মিছিল দিয়ে আসার জন্য ব্যস্ত ছিলেন। পরিশেষে তিনি মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে সুবিচার দাবী করেন। এবং পাস কার্ড ধারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানান।

শেয়ার করুন


0 comments: