শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

দোয়ারাবাজার উপজেলায় তিন মেম্বারসহ ২০ জুয়াড়ি আটক

সিলেট ডেস্ক : 
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় পুলিশের অভিযানে তিন ইউনিয়ন পরিষদের সদস্যসহ ২০ জুয়াড়িকে আটক করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার বোগলা বাজার এলাকার জোয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বোগলা বাজার এলাকায় জোয়ার একটি আসরে অভিযান চালিয়ে তিন ইউপি সদস্যসহ ২০ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- বোগালা বাজার ইউপি সদস্য মনিরুল ইসলাম (৫০), আকবর আলী (৫২) ও তোতা মিয়া (৪২)। এছাড়া দেলোয়ার হোসেন (২৮), আব্দুল হাসেম (৩০), ফজলুল করিম (৫১), তামিল খাঁন (৪৩), উজ্বল খান (৪০), ফজর আলী (৬০), খোরশেদ আলম (২৩), ইসমাইল (৪০), আব্দুস শহীদ (৩৫), রিপন মিয়া (৩৮), বিল্লাল মিয়া (৩০), আমির হোসেন (৫২), আবুল হোসেন (৩২), শহীদ মিয়া (৩৭), মো. সাহেল মিয়া (৪০), হেলাল উদ্দিন (৩০) ও আকবর আলী (৪০)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস ২০জুয়াড়ি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। অভিযানে তিন ইউপি সদস্যসহ ২০ জনকে হাতেনাতে আটক এবং তাদের জিনিসপত্র জব্দ করা হয়।

শেয়ার করুন


0 comments: