বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮

“ইয়া আল্লাহ ! আমাকে আবার ক্ষমতায় বসান” : এরশাদ

সিলেট ডেস্ক : 
জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ¦ হুসেইন মোহাম্মদ এরশাদ এখন সিলেট সফরে। বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এরশাদ। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করছেন তিনি।
সেখানে দোয়ায় তিনি সাহায্য চাইলেন ওলীর। দোয়ায় তিনি বলেন, “ ইয়া আল্লাহ ! আমাকে আবার ক্ষমতায় বসান।  দেশের রাস্ট্রক্ষমতায় আবারো আসতে চায় জাতীয় পার্টি। দেশের মানুষ সকলের শাসন দেখেছে। তাই জাতীয় পার্টিকেই এখন রাস্ট্রক্ষমতায় খুঁজছে মানুষ। তাই দেশের গণতন্ত্র এবং সুশাসনের স্বার্থে জাতীয় পার্টিকেই ভরসা করছে মানুষ। হে আল্লাহ ! আপনি আমাদের সহায় হোন” ।
তার সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, মেজর (অব.) খালেদ আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
পরে শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকেলে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

শেয়ার করুন


0 comments: