নিউজ ডেস্ক :
সাবেক রাস্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। বৃহস্পতিবার সিলেটে এসে মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাবে সাবেক এই রাস্ট্রপতি বলেন, ‘জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে। কেননা নির্বাচন ছাড়া সরকার গঠন করা যায়না, প্রতিবাদ করা যায় না।’
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সিলেটে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এরশাদ। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করছেন তিনি। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, মেজর (অব.) খালেদ আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: