সিলেট ডেস্ক :
প্রধানমন্ত্রী সিলেট আসছেন। নেত্রীর এই সিলেট সফরকে কেন্দ্র করে বাড়ছে দলীয় নেতাকর্মীদের ব্যস্থতা। সাথে পাল্লা দিয়ে ব্যানার, পোস্টার ও প্যাস্টুনে ভরে গেছে গোটা নগরী। প্রধানমন্ত্রীর এই আগমনে খোদ ছাত্রলীগ থেকে শুরু করে সহযোগি সকল সংগঠনগুলোও নড়ে চড়ে বসছেন। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে তোলার লক্ষে পৃথক পৃথক মিটিং ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন যথারীতি।
আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী সিলেট সফর করবেন। তিনি ঐ দিন জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। যে কোনও মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে মরিয়া দলীয় অনুসারীরা।
জনসভার সার্বিক দিক ও প্রধানমন্ত্রীর সফরের সকল তথ্য সংগ্রহ করছেন কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় শনিবার সিলেট আসছেন কেন্দ্রিয় প্রতিনিধি দল।
মোট কথা- আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতা কর্মীরা। তাদের দাবী-পূণ্যভুমি সিলেট থেকেই একাদশ সংসদ নির্বাচনে পুরো প্রস্তুতি নিতে চায় আওয়ামীলীগ। মনোনয়ন প্রত্যাশী দলীয় প্রার্থীরাও এ অবস্থায় অনেকটাই চাঙ্গা হয়ে উঠছেন। বিশেষ করে আসন্ন সিসিক নির্বাচনে দলীয় প্রার্থীতা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী- এমনটাই ঘুরে ফিরে আলোচিত হচ্ছে সর্বত্র।

এদিকে, নেত্রীর এই আগমণকে স্বাগত জানিয়ে নেত্রীকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ছেঁয়ে গেছে অনেক পোস্টারে। নেত্রী আসার এখনো বাকি প্রায় ১২ দিন। এরই মধ্যে নগরীর আম্বরখানা থেকে চৌহাট্টা, চৌহাট্টা থেকে রিকাবি বাজার পর্যন্ত নানা রঙয়ের পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছে।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, জনসভায় লাখো জনতার ঢল নামবে। সেই ঢলের ¯্রােতে নেত্রীও বুঝে যাবেন সিলেটবাসী নেত্রীর কতো আপনজন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: