অপরাধ ডেস্ক :
ছাতকে জোসনা বেগম (২৬) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্বহত্যা করেছেন। রহস্যজনকভাবে জোসনা বেগমের লাশ উদ্ধারের পর থানা পুলিশ তার স্বামী সাবাজ মিয়াকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে।
এই ঘটনায় নিহত গৃহবধূ জোসনা বেগমের মা কাঞ্চন মালা বাদী হয়ে গত বুধবার রাতে মেয়ের জামাই সাবাজ মিয়াকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
সাবাজ মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের দক্ষিন কুপিয়া (গুচ্ছ গ্রাম) এলাকার বাসিন্দা।
গত বুধবার দুপুরে পুলিশ সাবাজ আলীর বাড়ীর পিছনে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
স্থানীয় প্রতিবেশী লোকজন জানান, এক বছরের কন্যা সন্তানের জননী জোসনা বেগমকে সকালে গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।
স্বামী সাবাজ তাকে শারীরিক নির্যাতনের পর মানসিক আঘাত পেয়ে জোসনা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ।
এ ব্যাপারে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, নিহত গৃহবধূর পায়ে কিছু আঘাতের দাগ পাওয়া গেছে। স্বামীর শারীরিক অত্যাচারেই স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: