রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

ওসমানীনগরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পুলিশের খাঁচায়


সিলেট ডেস্ক : 
সিলেটের ওসমানীনগরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সুরুজ আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুরুজ আলী একই ইউনিয়নের পশ্চিম রোকনপুর গ্রামের আশ্বাদ উল্যার ছেলে।

ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন ডাকাত সুরুজ আলীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চর ইসবপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত সুরুজকে গ্রেফতার করা হয়। সুরুজ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ওসমানীনগর থানায়ও সুরুজের নামে দুটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা আছে।

রবিবার বিকেলে সুরুজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন


0 comments: