সিলেট ডেস্ক :
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের যতরপুরস্থ বাসা থেকে মঙ্গলবার রাতে আটক হওয়া ১২জনকে এখনো থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আটককৃতদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য এবং মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীও রয়েছেন।

এসব তথ্য জানিয়ে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন- গতকাল রাতে আটক হওয়া ডা. শাহরিয়ারসহ বিএনপির ১২ নেতাকর্মীকে থানায় রেখে এখনো যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।
একই কথা বলেছেন মহানগর পুলিশের অতিরিক্তি পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার। তিনি জানান- আটককৃতদের এখনো যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর যতরপুর এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বিএনপির বেশকয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে থানায় নেওয়ার পর যাচাই বাছাই করে মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়। এর বাইরে আটক রয়েছেন ১২ নেতাকর্মী।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: