যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সর্বস্তরের মানুষ উন্নয়ন, চিকিৎসাসহ মৌলিক অধিকার ভোগ করার পাশাপাশি নিরাপদ ও শান্তিতে বসবাস করছেন। জনগণের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।
তিনি শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর বাজারে নৌকার পক্ষে গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় এসব কথাগুলো বলেন।
প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মিম্বর আলীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ, সমছু মিয়া, পাতির আলী, আজিম উদ্দিন, মোঃ তেরা মিয়া, মোঃ চান মিয়া, শাহেদ আহমদ, রাসেল আহমদ, সিজুর মিয়া, নূর মিয়া, সুরমান আলী, সাজু আহমদ, ইমান আহমদ, তরিকুল ইসলাম ময়না, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, সাবেক সদস্য নিজাম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল ইসলাম, যুবলীগ নেতা তেরাব আলী, শিপন আহমদ, আলী আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বাবেল, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাঈমুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক রাসেল শাহ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, ছাত্রলীগ নেতা লায়েক, নিজাম, জিয়াউল, আল আমীন, হাবিব, শাকিল, এস এইচ রুমেল, সুমন আহমদ, আব্দুল আহাদ, রাজু আহমদ, জাহেদ আহমদ প্রমুখ।
গণসংযোগকালে নৌকায় ভোট চেয়ে কটালপুর বাজারে গণসংযোগ করেন হাবিবুর রহমান হাবিব। গণসংযোগ ও পথ সভায় আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: