সিলেট ডেস্ক :
ভারতের মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিগ্রী ডি. লিট এ ভূষিত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানকে সংবর্ধনা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে এ সংবর্ধনা গ্রহণ করেন অধ্যাপক আব্দুল মান্নান।
শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান প্রমুখ।
অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. ইউনুস, অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. কবির হোসেন, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিনিয়র অধ্যাপক ড. সাজেদুল করিম প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিগ্রী ডি. লিট এ ভূষিত হন অধ্যাপক আব্দুল মান্নান। বাংলাদেশের উচ্চতর শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এ সম্মান প্রদান করা হয়। ডি. লিট প্রদান অনুষ্ঠানে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে ভারতের ১১ তম রাষ্ট্রপতি ড. এপিজে আবুল কালামের স্মরণে বক্তব্য রাখেন। তার বক্তব্যের বিষয়বস্তু ছিলো ‘বৈশ্বিক ভাবে জ্বলে উঠতে আবুল কালামের ভূমিকা’।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: