সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার ও চৌহাট্টা দুই পাখি বিক্রেতার কাছ থেকে বেশ কয়েকটি পাখি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পৃথক অভিযানে বনবিভাগের কর্মকর্তারা দুজন পাখি বিক্রেতার কাছ থেকে এসব পাখি উদ্ধার করেন। পরে পাখিগুলোকে টিলাগড়স্থ ইকোপার্ক ও সিভিল সার্জন অফিসের টিলায় অবমুক্ত করে দেয়া হয়।
এর আগে জিন্দাবাজারের রাজাম্যানশনে পরিবেশকর্মী ও সাংবাদিক দ্বোহা চৌধুরী একজন পাখি বিক্রেতাকে পাখি বিক্রি করতে দেখেন। বিষয়টি তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমকে অবগত করেন। পরে কিমের সহযোগিতায় বন বিভাগের একটি দল ঘটনাস্থলে আসে। ২টি লেজকাটা টিয়া ও ২টি চন্দনা উদ্ধার করা হয়।
পাখিগুলো নিয়ে যাওয়া হয় টিলাগড় ইকোপার্কে। সেখানে পাখিগুলো অবমুক্ত করে দেয়া হয়।
টিয়া ও চন্দনারা যখন মুক্ত হাওয়ায় ঠিক তখনই আবার খবর আসে চৌহাট্টায় আরেক পাখি বিক্রেতার। পরে টিলাগড় থেকে বন কর্মকর্তাদের নিয়ে আব্দুল করিম কিম সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে তিনটি চন্দনা বিক্রেতার কাছ থেকে উদ্ধার করেন। পাখিগুলো নিয়ে সিভিল সার্জনের টিলায় অবমুক্ত করা হয়।
পাখি অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন, বাপা সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভূমি সন্তানের সমন্বয়ক আশরাফুল কবীর, পরিবেশকর্মী দ্বোহা চৌধুরী ও বদরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: