বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

আজও রানের খাতা খুলতে পারলেন না রাব্বি

খেলার খবর : 
আজও রানের খাতা খুলতে পারলেন না বাংলাদেশ দলের নবীনতম সদস্য ফজলে হোসেন রাব্বি। প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচেও শুন্য রানেই আউট হয়েছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫৩ রান। ইমরুল কায়েস ৬৪ ও মুশফিকুর রহিম শুন্য রানে ব্যাট করছেন।
এর আগে, জিম্বাবুয়ের দেওয়া ২৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন ও ইমরুল। তাদের ঝড়ো ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে জিম্বাবুয়ের বোলাররা। এদিন প্রতিপক্ষের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তারা। চার-ছক্কার ফুলঝুরিতে দ্রুত ব্যক্তিগত হাফ সেঞ্চুরী পূরণ করেন দুজনেই। তবে দলীয় ১৪৮ রানে লিটনের বিদায়ে ভাঙ্গে তাদের দুর্দান্ত জুটি। সাজঘরে ফেরার আগে লিটনের সংগ্রহ ৮৩ রান।
প্রথম ওভারের চতুর্থ বলেই বিপদে পড়েছিলেন লিটন দাস। জার্ভিসের বলে এলবি ডাবলিউ হন তিনি। আম্পায়ার আঙুল তুলে দিলেও সতীর্থ ইমরুলের সাথে আলোচনা করে রিভিউ নেন লিটন। আর এতেই কেটে যায় বিপদ।
এর আগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি। ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেইলর ৭৩ বলে ৭৫ রানের এক ঝকঝকে ইনিংস খেলেন। তার ইনিংসে ৯টি চার ও ১টি ছয়ের মার ছিল।
এছাড়া সিকান্দার রাজা ৪৯ ও শন উইলিয়ামস ৪৭ রান করে। টাইগার বোলারদের ভিতরে মোহাম্মদ সাইফুউদ্দিন ১০ ওভার বল করে ১টি মেইডেন নিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মাশরাফি, মুস্তাফিজ, মিরাজ ও মাহমুদ্দুল্লাহ ১টি করে উইকেট তুলে নেন।
গত ২১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৮ রানে। আজ জিততে পারলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের।
প্রসঙ্গত, ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের ১১টিতেই জিতেছে বাংলাদেশ।

শেয়ার করুন


0 comments: