খেলার খবর :
রিয়াল মাদ্রিদকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। যতই নতুন মৌসুম তাদের খারাপ যাক। যতই লাইন আপ নিয়ে দলে অস্বস্তি থাকুক। কিংবা রিয়ালে রোনালদো না থাক। এল ক্ল্যাসিকো মানে রিয়াল-বার্সার মধ্যে নতুন এক যুদ্ধ। আর সেই যুদ্ধে ফর্ম খুব মামুলি একটা ব্যাপার। রোববার রাত নয়টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্লাসিকোর আগে বার্সেলোনার উগুরুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেস তেমনটাই মনে করেন।
প্রায় এক দশক বাদে এই প্রথম এল ক্লাসিকো রোনালদো-মেসিকে ছাড়া মাঠে গড়াতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। এরপর রোনালদো-মেসির দৌরাত্মে ভাটা পড়েছে। প্রথমে মনে হয়েছিল রোনালদো না থাকায় এল ক্লাসিকো মেসির জন্য পানসে হতে যাচ্ছে। মেসিও ইনজুরিতে পড়ে এল ক্লাসিকো মিস করছেন। রিয়াল-বার্সার দৌরাত্ম এবার নতুন 'নায়ক' খুঁজে বের করতে চাই।
তবে খালি চোখে এগিয়ে আছে বার্সেলোনা। কারণ মেসিকে ছাড়া সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এছাড়া লিগে তারা আছে শীর্ষে। অন্যদিকে রিয়াল সর্বশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগে কষ্টের জয় পেয়েছে। তার আগের ছয় ম্যাচে জয়হীন ছিল রিয়াল কোচ লোপেতেগুইয়ের দল। তার দলের খেলোয়াড়রা ফর্মে নেই। কৌশল কাজে দিচ্ছে না। ইসকো-অ্যাসেনসিওর সমন্বয় নিয়ে সমস্যা। নতুন নাম্বার সেভেন ডিয়াজ এখনো আস্থার প্রতিদান দিতে পারেননি। সব মিলিয়ে চাকরি নিয়ে চাপে আছেন লোপেতেগুই।
কিন্তু সুয়ারেসের মতে, এল ক্লাসিকো ম্যাচের আগে এগুলো কোন কারণ হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, 'আপনাকে দলটির সর্বশেষ ম্যাচটি মাথায় রাখতে হবে। আর ক্লাসিকো সবসময়ই ক্লাসিকো। আমি মনে করি না, দলের কেউ তাদের আবেগের বিষয় নিয়ে চিন্তা করছেন। প্রতিপক্ষ খারাপ খেলছে নাকি ভালো সেটা নিয়ে আমাদের কেউ চিন্তা করে না। কারণ এটা এল ক্লাসিকো। এই ম্যাচে অন্য ম্যাচের মতো চিন্তা মুক্ত থাকার কোন সুযোগ নেই।'
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: