নিউজ ডেস্ক :
বৈঠকে বসেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার রাত ৮টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক শুরু হয়।
ড. কামাল ও কাদের সিদ্দিকীর বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের দপ্তর সম্পাদক ইকবাল সিদ্দিকী। তিনি জানিয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন কি-না এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান ইকবাল সিদ্দিকী।
বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে আছেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম দেলোয়ার।
অন্যদিকে ড. কামালের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক আ অ ম শফিক উল্লাহ।
বৈঠকের আগে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক বলেন, ড. কামাল হোসেনের আমন্ত্রণে দলের সভাপতিসহ আমরা তার বাসায় এসেছি।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: