নিউজ ডেস্ক :
অক্টোবরের শেষের দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (০৫ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের উদ্যোগে অক্টোবর সেবা পক্ষ ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচনকালীন সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।
তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের নির্বাচনী জনসংযোগ বিষয়ে তিনি বলেন, বিএনপিকে তো আমরা মানা করিনি। তারা নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এতো ব্যস্ত যে গণসংযোগ চালাতে পারছে না।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: