শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

৭ দফা না মানলে জনগণ দাবি আদায় করে ছাড়বে: ড. কামাল

সমাবেশের মঞ্চে ড. কামাল
নিউজ ডেস্ক : 
জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।
শনিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানিয়ে বলেন, অন্যথায় জনগণ এসব দাবি আদায় করে ছাড়বে।
নগরীর কাজীর দেউরী সংলগ্ন নাসিমন ভবনে নগর বিএনপির কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি চান তিনি।
চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, লালদীঘি কারো বাপের সম্পত্তি নয়। ছোট পরিসরে সমাবেশ করতে হওয়ায় মানুষকে কষ্ট পেতে হচ্ছে। সিলেটেও মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। তারা এভাবে মানুষকে কষ্ট দিয়ে সকাল, দুপুর, সন্ধ্যায় শপথ ভঙ্গ করছেন। এজন্য একদিন না একদিন এর বিচার হবে। তাদের শাস্তি পেতে হবে।
এ সময় কামাল সমাবেশে অংশ নেওয়া নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘হাত তুলে বলুন, আমরাই দেশের মালিক।’ নেতাকর্মীরা হাত তুলে তার এ কথার প্রতি সমর্থন জানান। এরপর তিনি বলেন, ‘দেখে যান, দেশের মালিক জনগণ রুখে দাঁড়িয়েছে।’ 

শেয়ার করুন


0 comments: