শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

প্রধানমন্ত্রীকে হেফাজতে ইসলামের সংবর্ধনা ৪ নভেম্বর

নিউজ ডেস্ক : 
কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এ উপলক্ষে ঢাকায় আসবেন সারাদেশের আলেমরা।
গত ১৮ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমীল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ পাস হয়।
গত ২২ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আহমদ শফীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সংবর্ধনার বিষয়ে সিদ্ধান্ত নেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মাওলানা আশরাফ আলী, মুফতি রুহুল আমীন, মুফতি ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন, আবদুল হালিম বোখারী, মাওলানা আরশাদ রাহমানী, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আবদুল বছির।

শেয়ার করুন


0 comments: