সিলেট ডেস্ক :
মৌলভীবাজারে ইজতেমার অনুমতি না দেয়ার দাবীতে জেলার মাদরাসা ও ওলামা মাশায়েখদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
মৌলভীবাজারে ইজতেমার অনুমতি না দেয়ার দাবীতে জেলার মাদরাসা ও ওলামা মাশায়েখদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলার প্রায় ২৫০টি মাদরাসার পরিচালকদের স্বাক্ষরিত স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলামের কাছে স্মারকলিপি প্রদানকালে জেলার সকল মাদরাসা ও ওলামা মাশায়েখদের পক্ষে উপস্থিত ছিলেন রায়পুর মাদরাসার মুহতামিম ও জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দীন, জামেয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনি, দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজাহিদ আহমদ, বরচেগ মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান কামালি, নুরুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ প্রমুখ।
স্মারকলিপি সূত্রে জানা যায়, সরকারের সাথে পরামর্শক্রমে আগামী বিশ্ব ইজতেমা টঙ্গিতে দুই পর্বে ২০১৯ সালের ১৮, ১৯ ও ২০ এবং ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার জেলায় কোন ইজতেমা না থাকায় মৌলভীবাজার জেলার সাথীরা টঙ্গি ইজতেমায় শরিক হবেন। কিন্তু কিছু ব্যক্তি তাবলীগের মূল পথ থেকে সরে গিয়ে মাওলানা সাদের মতবাদে অনুসরন করে জেলায় ইজতেমার আয়োজন করতে যাচ্ছেন।
স্মারকলিপিতে আরো বলা হয়, জেলার সর্বত্র টঙ্গি বিশ্ব ইজতেমার তারিখ প্রচারিত হয়ে গেছে সেহেতু নতুন করে স্থানীয় জেলা ইজতেমার অনুমতি প্রদান করা হলে সাদারণ মানুষের মাঝে ফিতনা-ফসাদ ও ঝগড়া কলহের পাশাপাশি আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এব্যাপারে জেলা প্রশাসককে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার আহ্বান জানান জেলার আলেম সমাজ।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: