নিউজ ডেস্ক :
ফেসবুকে পোষ্ট শেয়ার করার জেরে দল থেকে সাসপেন্ড হয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলাদেশী বংশোব্দুত নির্বাচিত কাউন্সিলার মোহাম্মদ পাপ্পু।
ফেসবুকে পোষ্ট শেয়ার করার জেরে দল থেকে সাসপেন্ড হয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলাদেশী বংশোব্দুত নির্বাচিত কাউন্সিলার মোহাম্মদ পাপ্পু।
তিনি বারার ব্ল্যাকওয়েল ও কিউবিট এলাকা থেকে লেবার পার্টির মনোনয়নে চলতি বছর কাউন্সিলার নির্বাচিত হন। পরে তিনি কাউন্সিলের গ্রান্টস সিকিউরিটি সাব কমিটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পান।
কিন্তু, সম্প্রতি তিনি তার একটি ফেসবুকে নাইন ইলেভেন, প্যারিস ও লন্ডনে সন্ত্রাসী হামলার জন্য ইসরাইলকে দায়ী করা একটি পোষ্ট শেয়ার করেন।
এ ঘটনার জের ধরে লেবার পার্টির কেন্দ্রীয় সিদ্বান্তে তাকে দল থেকে সাসপেন্ড করে ও তদন্ত শুরু করে।
এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটসের মেয়র বলেন, লেবার পার্টির একজন সদস্য হিসেবে কাউন্সিলার পাপ্পুর এ ধরনের পোষ্ট অগ্রহনযোগ্য।
তবে, পাপ্পু এ ঘটনায় অনুতপ্ত। তিনি এরই মধ্যে কাউন্সিলের কেবিনেট পদ থেকে পদত্যাগ করেছেন।
কাউন্সিলার পাপ্পু এখন দল থেকে সাসপেন্ড হলেও নিয়ম অনুসারে সতন্ত্র কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
এ ব্যাপারে কাউন্সিলার পাপ্পুর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: