আন্তর্জাতিক ডেস্ক :
নিষিদ্ধ ঘোষিত একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র গোপনে চালু করেছে রাশিয়া। এটি বন্ধে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এরপরও যদি ক্ষেপনাস্ত্র কেন্দ্রটি কার্যকর রাখা হলে সেগুলোকে ধংস করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে দুই দেশের মধ্যে বেড়ে গেছে উত্তেজনা। এরই মধ্যে নেটোতে নিযুক্ত ওয়াশিংটনের দূত কে বেইলি হাচিসন এ হুঁশিয়ারির কথা জানিয়েছেন।তবে চুক্তি লঙ্ঘনে করে ক্ষেপনাস্ত্র কেন্দ্র চালু রাখার অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়াও। খবর বিবিসি ও রয়টার্সের।
দুই দেশের মধ্যে সম্পাদিক চুক্তি লংঘন করে রাশিয়া ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। যা মস্কোকে অল্প সময়ের নোটিসশেই ইউরোপের যে কোনও স্থানে পারমাণবিক হামলা চালানোর সুযোগ করে দেবে। রাশিয়া অবশ্য শুরু থেকেই এই চুক্তিটি লংঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।
মার্কিন দূত বলেছেন, ওয়াশিংটন এখনও কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও রাশিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়নের কাজ অব্যাহত রাখলে, আমেরিকা সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত। তার এমন বক্তব্যে ইতিমধ্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়াও।
ন্যাটোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত বলেন, চুক্তি অনুযায়ী ওয়াশিংটন এখনও কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে চুক্তি লঙ্ঘন করে রাশিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়নের কাজ অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র সামরিক হামলার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত।
বেইলি হাচিসনের ভাষায়, 'এ মুহূর্তে আমাদের (মিত্র) যে কোনো দেশে আঘাত হানতে পারে এমন (রুশ) ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার সক্ষমতা খুঁজছি আমরা। চুক্তি লঙ্ঘন করে রাশিয়া যদি ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটায়, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপও নিতে পারে।' তবে টুইটারে হাচিসন অবশ্য দাবি করেন, রাশিয়ার ওপর আগেভাগে হামলার কথা বলেননি তিনি।
হাচিসন ওই টুইটে লেখেন, 'আমার বক্তব্য হচ্ছে, রাশিয়ার আইএনএফ চুক্তি মেনে চলা উচিত। না হলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর স্বার্থরক্ষায় তাদের সক্ষমতার পাল্টা সঙ্গতিপূর্ণ ব্যবস্থা নেওয়া উচিত। এখনকার পরিস্থিতিতে রাশিয়ার ওই চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।'
প্রসঙ্গত, তিন দশক আগে ১৯৮৭ সালে ইউরোপ ও আলাস্কায় হামলা চালাতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) শীর্ষক চুক্তিটি হয়েছিল।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: