বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

ইলিশ কিনে দাম না দেয়ার চেষ্টা, ৩ পুলিশ ক্লোজড

নিউজ ডেস্ক : 
ইলিশ রক্ষা সময়ে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে ধরা ইলিশ মাছ কিনে দাম না দেবার চেষ্টায় স্থানীয়দের হাতে আটকের পর মুক্তি পেলেও কর্তৃপক্ষের নির্দেশে ক্লোজড হয়েছেন ৩ পুলিশ সদস্য।
মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাটে এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড হওয়া ওই ৩ পুলিশ সদস্য হলেন জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্তব্যরত ৩ কনস্টেবল আল মামুন, আলাল ও শামিম।
পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বুধবার (২৪’অক্টোবর) সন্ধ্যায় জানান, মঙ্গলবার রাতে ৫ কেজি ইলিশ কিনে দর নিয়ে বচসার পর দাম মেটাতে না চাইলে স্থানীযদের হাতে আটক হন ওই ৩ পুলিশ সদস্য। অবশ্য পরে তার উপস্থিতিতে স্থানীয় ভাবে মীমাংসা করে তাদের ছেড়ে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বুধবার জানান, প্রাথমিকভাবে ওই ৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হযেছে। ঘটনার তদন্ত চলছে। পূর্ণ তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন


0 comments: