শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

জগন্নাথপুরে গবাদি পশুকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক।


স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়নের বেরী গ্রামে গত ১৭ সেপ্টেম্বর সোমবার দুপুর দেড়টার দিকে জুবায়ের আহমদ (২৩) নামের এক যুবক কে পিঠিয়ে গুরুতর আহত করে একই গ্রামের প্রতিবেশি ইনজাদ মিয়া (৩৬) ও তার সহোদর দেলোয়ার (২৬) এবং গুলবাদ (২৩)। স্থানীয় সূত্রে জানাযায় ইনজাদ মিয়ার গৃহপালিত গরু প্রতিবেশি জুবায়ের আহমদ এর ফসলী জমিতে ছুটে গিয়ে ফসলাদি নস্ট করে, এ বিষয়টি গরুর মালিক ইনজাদ মিয়াকে অবহিত করতে গেলে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় ইনজাদ মিয়া উত্তেজিত হয়ে জুবায়ের আহমদ এর উপর চড়াও হয় এবং তার সহোদর ভাই দেলোয়ার ও গুলবাদ কে নিয়ে জুবায়েরের উপর হামলা করে। জুবায়ের আহমদ গুরুতর আহত হয়ে মাটিতে ঢলে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, অবস্থা আশংকা জনক হওয়ায়  সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে আহত জুবায়ের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলাপকালে জানাযায় জুবায়েরের মাথায় একটি বড়ধরনের অস্ত্রোপচার হয়েছে এখনও শংকামুক্ত নয় বলে তারা জানিয়েছেন। এদিকে তার পরিবারের কাছ থেকে জানাগেছে এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।


শেয়ার করুন


0 comments: