সিলেট বাংলা ডেস্ক :
টানা দ্বিতীয়বারের মত সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে গণভবনে শপথ গ্রহণ করবেন মেয়র আরিফুল হক চৌধুরী। আগামী বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটসহ তিন সিটির মেয়রদের শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত ৩৬ কাউন্সিলরও শপথ নেবেন। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেন এমপি।
এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে মেয়র এবং কাউন্সিলরদের হাতে এসে পৌছেছে।
এর আগে ২০১৩ সালের ২১ জুলাই প্রথমবারের মত মেয়র নির্বাচিত হয়ে গণভবনে শেখ হাসিনার কাছ থেকে শপথবাক্য পাঠ করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: