বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ও তরুণীর আত্মহত্যা

কুলাউড়া ডেস্ক : 
কুলাউড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৃথক এ দুটি ঘটনা ঘটে। 

কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নে সাইফুল ইসলাম শাফিন (২) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর বিকালে ইউনিয়নের লৈয়ারহাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, লৈয়ারহাই গ্রামের আব্দুল আহাদের ২ বৎসর বয়সের শিশু পুত্র সাইফুল ইসলাম শাফিন সকলের অগোচরে বসত ঘরের সামনের পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে শিশুটির লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে পাশের ঘরের এক শিশু দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।

জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু শিশু শাফিনের পানিতে ডুবে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।

এদিকে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন থেকে ঝুলন্ত অবস্থায় নিপা আক্তার (২০) নামক এক যুবতীর লাশ উদ্বার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়নের ভুকশিমইল গ্রাম থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত নিপা ওই এলাকার মৃত আব্দুর রকিমের মেয়ে।

পুলিশ জানায়, ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিপার লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে কুলাউড়া থানায় নিয়ে আসে। তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কোন কারন জানা যায়নি।

কুলাউড়া থানার এসআই ইয়াছিন জানান, ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পেয়ে যুবতীর লাশ উদ্বার করে সুরতহাল করা হয়। পোষ্ট মর্টেমের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা পোষ্ট মর্টেম রিপোর্ট আসার পর বুঝা যাবে। আপাতত: অপমৃত্যুর মামলা রুজু করা হবে। 

এব্যাপারের কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন করেছেন। 


শেয়ার করুন


0 comments: