বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

মৌলভীবাজারে হাতির আক্রমণে ছাত্রদল নেতার মৃত্যু

সিলেট ডেস্ক : 
মৌলভীবাজারের জুড়ীতে বন্য হাতির আক্রমণে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে জুড়ীর সাগরনাল থেকে মোটর সাইকেলযোগে ২জন কুলাউড়া ফেরার পথে গাজীপুর সংলগ্ন পাহাড়ী পথে বন্য হাতির কবলে পড়ে প্রায় ১০ঘন্টা নিখোজের পর  পুলিশ এবং  স্থানীয়দের সহায়তায় তাকে খোঁজাখুজির পর ১৯ সেপ্টেম্বর  বুধবার  ভোর ৬ টায়  শাহ্ সুন্দর রহ. (আদাআদির) মাজার সংলগ্ন এলাকায় তার মৃতদেহ পাওয়া যায়।তার সাথে থাকা শাহিন চৌধুরী বেচে যান। জুড়ির থানায় এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।যার নং ০২।

শেয়ার করুন


0 comments: