সিলেট ডেস্ক :
হবিগঞ্জ শহরের ৩ নম্বর পুল এলাকায় একটি বাসা থেকে দেবর-ভাবীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সদর থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
আটককৃতরা হচ্ছেন, চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের এক তরুণী (২০) ও তার দেবর সিলেট নগরীর বারুতখানা এলাকার আলমগীর মিয়ার পুত্র জাকির হোসেন হৃদয় (২২) ও চুনারুঘাট উপজেলার কাজিরদিঘি গ্রামের সুজন আহমেদ (২২)।
স্থানীয়রা জানায়, ওই তরুণী সম্প্রতি ইটালি প্রবাসীর স্ত্রী পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেন। তাদের চলাফেরা রহস্যজনক ছিল। এলাকাবাসীর ধারণা ছিল তারা বেআইনী কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এমন সন্দেহের উপর ভিত্তি করে ২ যুবকসহ ওই তরুণীকে পুলিশের হাতে তুলে দেন ৩ নম্বর পুল এলাকাবাসী।
হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জিয়া উদ্দিন তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে। তারা বেআইনী কোন কাজের সাথে জড়িত কিনা এটি তদন্ত না করে বলা যাচ্ছে না।

লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:

0 comments: