বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

কাজলের অভিনয়গুরু শাহরুখ!

কাজল ও শাহরুখ খান

বিনোদন ডেস্ক : 
বলিউডের অনেক হিট ছবির জুটি তারা। তাদের এ জুটি বক্স অফিসে পেয়েছে একের পর এক সাফল্য। শুধু অনস্ক্রিন জুটি হিসেবেই নয়, অফস্ক্রিনেও কাজল ও শাহরুখ ভালো বন্ধু। সেই বন্ধুর কাছ থেকেই নাকি অভিনয় শিখেছিলেন কাজল। এমন তথ্য জানালেন স্বয়ং কাজলই।

এক অনুষ্ঠানে তিনি বলেন, তখন আমরা ‘বাজিগর’-এর শুট করছি। সে সময় শাহরুখ আমাকে বলেছিল অভিনেত্রী হিসেবে আরও খাটতে হবে। এমনকি অনেক সময় অভিনয় করে দেখিয়েও দিত। কিন্তু সেই পরামশর্ তখন সেভাবে বুঝতে পারিনি। পরে ‘উধার কি জিন্দেগি’র মতো ছবি যখন করলাম তখন বুঝেছিলাম আরও খাটতে হবে আমাকে। কাজল মনে করেন, ‘বেখুদি’ বা ‘দুশমন’-এর মতো ছবি তাকে অভিনেত্রী হসেবে আরও উন্নত করেছে। আর এ জন্য শাহরুখের ঋণ তিনি সব সময় স্বীকার করতে চান।

শেয়ার করুন


0 comments: