দেশে নতুন তিন শ্রম আদালত প্রতিষ্ঠায় সরকারী সিদ্ধান্ত
সিলেট বাংলা ডেস্ক : বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের দাবি-দাওয়া ও অধিকার আদায় নিশ্চিত করার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শ্রম আদালত।কিন্তু বিভাগীয় শহর সিলেটে নেই কোন শ্রম আদালত। তবে আশার কথা সরকার শ্রম আদালত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন পরে হলেও অবশেষে আলোর মুখ দেখছে শ্রম আদালত।
সরকার সিলেটসহ দেশের আরোও তিন বিভাগীয় শহরে নতুন করে তিনটি শ্রম আদালত প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। সিলেট, বরিশাল ও রংপুর এই তিন শহরের শ্রম আদালতগুলো প্রতিষ্ঠা করা হবে। রবিবার সচিবালয়ে সরকারের সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা তথ্যটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। শ্রম সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি ও হয়রানিমুক্ত করতে এই আদালতগুলো গঠন করা হচ্ছে।
সূত্রে জানাগেছে, বর্তমানে দেশে মোট সাতটি শ্রম আদালত কা্জ করছে। এরমধ্যে ঢাকায় তিনটি, চট্টগ্রামে দুটি এবং খুলনা ও রাজশাহীতে একটি করে আদালত রয়েছে। এসব আদালতে নিষ্পত্তি হওয়া মামলার জন্য রয়েছে একটি শ্রম আপিল ট্রাইব্যুনাল। এটি ঢাকায় অবস্থিত।
সচিব কমিটির সভাশেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান আরোও জানান, তিনটি শ্রম আদালতের প্রতিটির জন্য একজন চেয়ারম্যানসহ ১৪ জন করে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: