সিলেট ডেস্ক :
কুলাউড়া উপজেলার ভাটেরা ও বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীর সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত করলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট এর সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেট এর আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন।
কুলাউড়া উপজেলার ভাটেরা ও বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীর সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত করলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট এর সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেট এর আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন।
সোমবার দিনব্যাপী বিভিন্ন নেতাকর্মীর বাড়ি ও স্থানীয়বাজারে গিয়ে তিনি এই সৌজন্য সাক্ষাত করেন।
উপজেলার প্রবীণ রাজনীতিবিদ ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ চৌধুরী (বখর চেয়ারম্যান) এর বাড়িতে গিয়ে তাদের শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন ডা. রুকন উদ্দিন। এছাড়াও ভাটেরা স্টেশনবাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীর সাথে তিনি ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাত করেন।
সন্ধ্যায় উপজেলার বরমচাল ফুলেরতল বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক অজয় দাস, যুগ্ম আহ্বায়ক হোসেন মনসুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, জেলা তথ্য ও প্রযুক্তি লীগের যুগ্ম আহ্বায়ক তারেক মাসুদ প্রমুখ।
ডা. রুকন উদ্দিন নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, পারিবারিকসূত্রে আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার চাচা জয়নাল আবেদীন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর। উনার হাত ধরেই আমি ছাত্রলীগ এর রাজনীতিতে যোগদান করি। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর সাবেক ভিপি হিসেবে দ্বায়িত্ব পালন করি।
তিনি আরও বলেন, ডাক্তার হিসেবে মানুষের সেবার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে আমি সব সময় সম্পৃক্ত ছিলাম এবং আছি। জীবনের বাকি সময়টা জনসেবায় বিলিয়ে দিতে আপনাদের পাশে এসেছি।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: